ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

লালপুরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

নাটোরের লালপুরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুইজন আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ শুকুর আলীর সঙ্গে প্রতিবেশী টিটিয়া গ্রামের মোঃ শফি ইসলাম ও তার ছেলে মোঃ শাউন ইসলামের জমিতে পানি দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাসুয়া, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তার বসতবাড়ির সামনে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এসময় শুকুর আলীর ছেলে মোঃ হাসান আলী (২৮) ও স্ত্রী মোছাঃ হাওয়া বেগম (৫০) প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের একজন লোহার হাসুয়া দিয়ে হাসান আলীর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া অন্যরা কাঠের বাটাম ও লাঠি দিয়ে মারধর করে হাসান আলী ও হাওয়া বেগমকে আহত করে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে হাসান আলীকে ভর্তি করা হয় এবং হাওয়া বেগম প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শুকুর আলী লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লালপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

লালপুরে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

আপডেট সময় ০২:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬