ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ, হাইড্রোজ ও পোড়া তেল দিয়ে জিলাপি ভাজার অপরাধসহ বিভিন্ন অপরাধে দুইটি মিষ্টির দোকান ও একটি চপের দোকানীকে মোবাইল কোর্টে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী রেলগেট ও বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান ও শাহেদ খান।

জানা গেছে, রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিভিন্ন আইন বাস্তবায়নে জেলা প্রশাসন থেকে রাজবাড়ী বাজারের বিভিন্ন ইফতারি দোকান, মিষ্টির দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় রেলগেটে হোসেন মিষ্টান্ন ভাণ্ডার ক্ষতিকর হাইড্রোজ দিয়ে জিলাপি ভাজা ও পোড়াতেল দিয়ে ইফতার সামগ্রী ভাজার অপরাধে ৫ হাজার টাকা, খবরের কাগজে চপ প্যাকেজিং ও সরবরাহ করার অপরাধে মোল্লার চপের হোটেলকে ১ হাজার টাকা ও রসগোল্লার মধ্যে মশা-মাছি পাওয়া যাওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে শংকর মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিষিদ্ধ হাইড্রোজ এবং পোড়াতেল শনাক্ত করে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক
সূর্য্য কুমার প্রামানিক,নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পেশকারসহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান বলেন, রাজবাড়ী বড়বাজারে বিভিন্ন খাবার ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬