ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আসামীসহ মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক  চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৩ টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩:৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন তেলিপাড়া (থানা-ভুরুঙ্গামারী ও জেলাঃ কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ আঃ রশিদ, গ্রামঃ মানিককাজী, থানা-ভুরুঙ্গামারী ও জেলাঃ কুড়িগ্রামকে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩:৩০ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন তালুক শিমুলবাড়ী নামক (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় দিঘলটারী বিওপির আওতাধীন মাছানকুরা নামক (থানা: আদিতমারী, জেলা-লালমনিরহাট) স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ১৮.৩ কেজি এবং ০১ মোটর সাইকেল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ (আসামীসহ) ২০৬ বোতল, যার সিজার মুল্য ৮২,৪০০/-টাকা, ভারতীয় গাঁজা ১৮.৩ কেজি, যার সিজার মূল্য ৬৪,০৫০/- টাকা এবং মোটর সাইকেল ০১টি, যার সিজার মূল্য ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৯৬ হাজার ৪৫০ টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আসামীসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ১২:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬