বান্দরবানের লামায় অবৈধ ভাবে বালু উত্তোলনের করার অপরাধে বেলাল নামের একজনকে মোবাইল কোর্টে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে রুবায়েত আহমেদ সহকারী কমিশনার(ভূমি) লামা। এসময় একটি বালু ভর্তি ট্রাক ও জব্দ করা হয়।
জানাগেছে, ১ ফেব্রুয়ারী রোজ রবিবার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওলার ঝিরি নয়াপাড়া বালুমহাল থেকে বালু বোঝাই ট্রাক জব্দ করে ট্রাক চালক বেলাল উদ্দিন (২৭) পিতা- আব্দুল মাবুদ, সাং: ডুলহাজার, ৯নং ওয়ার্ড চকরিয়াকে আটক করে বিধিমোতাবেক মোবাইল কোর্টে ৬ দিনের জেল দিয়েছে।
লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রুবায়েত আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন করার অপরাধে বেলাল নামের বালু উত্তোলন ও পাচারকারি সিন্ডিকেটের এক চালককে ৬দিনের জেল দেওয়া হয়েছে। বিধিমোতাবেক বালু বোঝাই ও ট্রাকটি জব্দ করা হয় ।
মোঃ শফিকুল ইসলাম 



















