ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

চীন থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার নিয়ম জারি করেছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশ চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ফলে যেসব দর্শনার্থী চীন থেকে যুক্তরাষ্ট্রে আসবেন তাদের করোনা পরীক্ষা করে দেশটিতে প্রবেশ করতে হবে। খবর বিবিসির।

চীনে সংক্রমণ বাড়ার পর ভারত, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান কঠোর পদক্ষেপ নিয়েছে। এসব দেশের সঙ্গে যোগ দিল যুক্তরাষ্ট্র। প্রায় তিন বছর কঠোর বিধিনিষেধ আরোপ করে রাখার পর সেগুলো শিথিল করে দিচ্ছে চীন। নতুন বছরের ৮ জানুয়ারি থেকে বলতে গেল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে দেশটি। তবে চীন বিধিনিষেধ শিথিলের পর হু হু করে বাড়ছে সংক্রমণ। যা অন্য দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো চীনের করোনা পরিস্থিতি নিয়ে অযথা বাড়াবাড়ি করছে। বৈজ্ঞানিক উপায়ে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও চীনে ছড়িয়ে পড়া সংক্রমণ আটকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করছে। অবশ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ইতালি আগেভাগেই নিয়ম জারি করেছে, চীন থেকে যারাই আসবেন তাদের করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২