ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের

আলোচনা শেষ হয়নি, আজ ফের বসবে বিএনপি-গণতন্ত্র মঞ্চ

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বরের গণমিছিল এবং ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি শেষ না করে মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় নাগরিক ঐক্যের অফিসে আবার বৈঠকে বসবে দুই পক্ষ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে বিএনপি ১০ দফা দিয়েছে। আর গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে ১৪ দফা ঘোষণা করেছে। তাদের ১০ দফা ও আমাদের ১৪ দফার মধ্যে অনেক মিল রয়েছে। আজকের বৈঠকে আলোচনা হয়েছে উভয় পক্ষের দফা থেকে যুগপৎ আন্দোলনের একটি ভিত্তি কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে। আজকের বৈঠক মুলতবি করা হয়েছে। কাল আবার বেলা ১টায় বৈঠক শুরু হবে।

বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যুগপৎ আন্দোলের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আমরা আলোচনা করেছি। দ্রুত এটা চূড়ান্ত করে যুগপৎ আন্দোলন এগিয়ে নেওয়া হবে। ৩০ ডিসেম্বর যার যার অবস্থান থেকে কর্মসূচি পালিত হবে। পরবর্তী কর্মসূচি সেখান থেকে ঘোষণা করা হবে।

সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সব রাজবন্দির মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করতে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ৩০ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে রাজধানীতে যুগপৎভাবে নামছে সমমনা সব বিরোধী দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

আলোচনা শেষ হয়নি, আজ ফের বসবে বিএনপি-গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় ০১:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২