সংবাদ শিরোনাম ::
নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভেনেজুয়েলার মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক সামরিক অভিযানে বড় ধরনের প্রাণহানির শিকার হয়েছে কিউবা। এই হামলায় দেশটির ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে হাভানা প্রশাসন। কিউবার প্রেসিডেন্ট এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার কিউবা সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, নিহতরা ভেনেজুয়েলার সহযোগী অংশীদার হিসেবে সেখানে অবস্থান করছিলেন। তারা মূলত কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য। যুক্তরাষ্ট্রের চালানো এই ‘অপরাধমূলক হামলায়’ তারা প্রাণ হারান।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ৫ জানুয়ারি ও আগামীকাল ৬ জানুয়ারি দেশজুড়ে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে কিউবা সরকার। নিহতদের জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের কঠোর সমালোচনা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘‘এটি সাহসী ভেনেজুয়েলার জনগণ এবং আমেরিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।’’

বিশ্লেষকদের মতে, মার্কিন হামলায় কিউবার এত বিপুল সংখ্যক নাগরিক নিহতের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে হাভানা ও কারাকাসের বিদ্যমান উত্তেজনা নতুন মোড় নিতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় ১২:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬