ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল  আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ

রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ী-২ আসন (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হারুন অর রশিদের পক্ষে ভোটের প্রচারণায় রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে কালুখালী উপজেলার বহরের কালুখালী ইয়াকুবের মোড় এলাকায় মরহুম বিশু মন্ডলের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা মহিলা দলের সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি।
এছাড়াও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক রোজেল পারভেজ রানা, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য একরামুল হক বিপ্লব, কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. সুরুজ আলী মুন্সী, কালুখালী উপজেলা যুবদলের যুবনেতা সজীব কাজী, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিলন শেখ, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রায়হান লাবিব সম্রাট, রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম।
বৈঠকে স্থানীয় মহিলা নেত্রী ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে উঠান বৈঠকের মতো কর্মসূচি অত্যন্ত কার্যকর। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা

রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫