ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল  আদালতে হাজিরার সুযোগে গংগাচড়ায় বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ দুজন আহত পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করলেন প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্য ও অর্থ নীতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থলবন্দরে ৪০ শতাংশ আমদানি রপ্তানি কমে গেছে বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ। এতে চরম নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতিতে। শনিবার দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের সব স্থলবন্দরের একই চিত্র বিরাজ করছে। আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে মাত্র ৬০ শতাংশ। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিচ্ছে। এ জন্য সার্কভূক্ত দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক আমদানি রপ্তানি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে আমদানি নির্ভরতাও কমাতে হবে। আগে ভারতীয় গরু ছাড়া আমরা কোরবানী দিতে পারতাম না। কিন্তু এখন চিত্র একেবারেই ভিন্ন। সারা বছরের মাংসের চাহিদা দেশীয় গরু দিয়েই মেটানো সম্ভব হচ্ছে। এইভাবে পেঁয়াজ ও চাল উৎপাদনে দেশের সক্ষমতা বাড়লে আর আমদানি করতে হবে না।

মতবিনিময় সভার আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, শুকুরুদ্দিন,শামীম আলী, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ অন্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্য ও অর্থ নীতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫