ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

নারায়ণগঞ্জে পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছেন শ্রমিকরা। কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটক বন্ধ দেখতে পেয়ে তারা সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত ওই গার্মেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রমিক কালাম জানান, সকালে নিয়মিত সময়েই তারা কারখানায় উপস্থিত হন।

তবে এসে দেখেন কারখানা বন্ধ এবং ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আগে থেকে কোনো কার্যকর নির্দেশনা বা প্রস্তুতি জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকদের বড় একটি অংশ বিষয়টি সকালে এসে জানতে পারেন।

শিল্প পুলিশের ওসি সেলিম বাদশা জানান, কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা গার্মেন্টের সামনের গলিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং কোনো ধরনের ভাঙচুরে জড়াননি। ঘটনাস্থলে প্রায় দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে শিল্প পুলিশ ঘটনাস্থলে নজরদারি করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫