ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক

কনকনে শীত তেঁতুলিয়ায়, টানা তিনদিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমেছে। বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার ও রোববার রেকর্ড হয়েছিল সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘনকুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে কমতে থাকে ঠান্ডার অনুভূতি।

রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে।

জেলা শহরের পৌর খালপাড়া মহল্লার নির্মাণ শ্রমিক ফজলুল করিম বলেন, কয়েকদিন ধরেই বিকেলের পর থেকে শুরু হয় কনকনে ঠান্ডা। রাতেও খুব ঠান্ডা লাগে। আমাদের সকালেই কাজের জন্য বের হতে হয়। ভোরের দিকে ব্যাপক কুয়াশার সাথে ঠান্ডা লাগে। তবে সূর্য উঠে গেলেই ঠান্ডা কমতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। ২৬ দশমিক ৫ থেকে বেড়ে রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। দুই-দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ

কনকনে শীত তেঁতুলিয়ায়, টানা তিনদিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫