ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায় : আবু হানিফ

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ শহরের আখড়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা আগামীতে তরুণদের সংসদে দেখতে চায়। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময়ে প্রবীণ রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন- সেখানেই তরুণদের নেতৃত্বে জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে।

তিনি আরও বলেন, যারা অতীতে ক্ষমতায় গেছে তারা দুর্নীতি ও লুটপাটে জড়িয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পরও গণঅধিকার পরিষদের নামে কোনো চাঁদাবাজি বা দখলদারির অভিযোগ উঠে আসেনি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নতুনদেরই বেছে নেবে।

আবু হানিফ দাবি করেন, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময়ের লুটপাটের পরবর্তীতে এই ব্যবস্থা বদল হয়নি। এখন অন্য দলগুলো একই ধরনের চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায়।

নির্বাচনকে স্থিতিশীলতার জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অনেক কিছুই নিয়ন্ত্রণে আসবে। জরুরি পরিস্থিতি না তৈরি হলে আমরা দ্রুত নির্বাচন চাই। যারা আগে দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল, তারাই এখন নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আপাতত তারা একক প্রার্থী হিসেবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায় : আবু হানিফ

আপডেট সময় ০৯:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫