ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

নির্বাচনী কাজের জন্য ধানের শীষের প্রার্থীকে জমানো টাকা দিলেন বৃদ্ধা

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচারণার সময় নিজের জমানো টাকা তুলে দিয়েছেন মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধা। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মডেল টাউন দীঘিরপাড় এলাকায় উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম তার সঞ্চয়ের ১০ ও ২০ টাকার নোটের বান্ডেল নির্বাচনী কাজে খরচের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন। পরে তিনি বৃদ্ধা নারীর টাকা হাতে নিয়ে বলেন, ‘আমি টাকা পেয়েছি, আপনার কাছেই টাকাগুলো রাখেন।’ কিন্তু কিছুতেই মানতে রাজি হননি ওই বৃদ্ধা। শেষ পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিক তার টাকাগুলো গ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। টাকা গ্রহণ করায় খুশি হয়ে বৃদ্ধা শেখ ফরিদ আহমেদ মানিকের মাথায় হাত দিয়ে দোয়া করেন।

অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা, এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি। আপনি নির্বাচনী কাজে ব্যয় করবেন। আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। তাই টাকাগুলো দিয়েছি। আপনি আমাদের পাশে থাকবেন এইটুকুই আশা।

শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন বঞ্চিত অবস্থার পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চান তিনি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

নির্বাচনী কাজের জন্য ধানের শীষের প্রার্থীকে জমানো টাকা দিলেন বৃদ্ধা

আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫