ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

পবিপ্রবি’র ফুটবল টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত

অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অদ্য বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা বিভাগ কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন । উক্ত খেলায় ফিশারিজ অনুষদ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।পুরস্কার বিতরণপূর্বে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.)ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহ- পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃংখলাবোধ,পারস্পরিক সহযোগিতা,নেতৃত্ব এসব গুণাবলী অর্জনে খেলাধুলা অপরিহার্য। পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং সাফল্য আমাদের গর্বিত করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ও ক্রীড়ায় এ বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক এ কামনা করছি”।পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন,চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদ অংশগ্রহণ করেছে।দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে প্রতিদিনই অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূক ও উৎসাহপূর্ণ খেলা-যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মেধা,মনোবল,প্রতিযোগিতা ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় রুপ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পবিপ্রবি’র ফুটবল টুর্নামেন্টে  চ্যাম্পিয়ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্ত

আপডেট সময় ০৯:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫