আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন : সাতক্ষীরায় নবাগত এসপি জুয়েল
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেভাবেই কাজ করব। দেশের সম্মানিত জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে; আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তাঁরা করবেন।”
রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মে.আরেফিন জুয়েল এসব কথা বলেন।
এসপি জুয়েল আরও বলেন,সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী একটি জেলা।এই জেলার সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির সিনিয়র সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন,সিনিয়র সাংবাদিক ডা. মহিদার রহমান,তৌফিকুজ্জামান লিটু,দৈনিক আমাদের মাতৃভূমি কামরুজ্জামান স্টাফ রিপোর্টার
আলী মোক্তাদার হৃদয়,আমিনুর রহমান,আহাদুর রহমান জনি,জামালউদ্দীন,সৈয়দ আব্দুস সালাম পান্না,দৈনিক বাংলার আবু সাঈদ,আব্দুর রহমান,শেখ হাসান গফুর,রেজাউল ইসলাম বাবলু,নাজমুল আলম মুন্না,সাইফুল আযম খান মামুন,ইব্রাহিম খলিল,মৃত্যুঞ্জয় রায়, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন,এস এম হাবিবুল হাসান,হাবিবুর রহমান সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কামরুজ্জামান স্টাফ রিপোর্টার সাতক্ষীরা 




















