ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ভোলায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ভোলা সমিতি

দ্বীপ জেলা ভোলায় উন্নত চিকিৎসার অভাব একটি বড় সমস্যা, যার কারণে প্রতিনিয়ত রোগীর মৃত্যু হচ্ছে; বিশেষ করে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যাপক ঘাটতি, বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান এবং আর্থিক সংকট রোগীদের সময়মতো চিকিৎসা পেতে বাধা দিচ্ছে, ফলে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে না পেরে বা মাঝপথে মারা যাচ্ছে। তাই ভোলায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ভোলা সমিতি।

ভোলা সমিতি,ঢাকার সহ-সভাপতি ও
ব্যবসায়ী জনাব মানছুর আহমেদ একটি আধুনিক মানের হাসপাতাল ভোলায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রাথমিকভাবে ৩০ বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ভোলা জেলায় স্থাপন করা হবে। এখানে অতি দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সহ স্বল্পমূল্যে রোগীদের সর্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা থাকবে।

হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের প্রাক আলোচনা ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পূর্বাচলে মতবিনিময় এর
আয়োজন করা হয়।

আলোচনায় ভোলা সমিতি ঢাকার সভাপতি ও কুয়েটের ভিসি অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী, সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো:একরাম উল্লাহ (জুলফিক), যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক জনাব সাখাওয়াত হোসাইন হাওলাদার, জনাব শফিকুর রহমান ও
প্রকল্পের উপদেষ্টা জনাব গোলাম রাকিব রাজিব প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোলা সমিতির সহ -সভাপতি মানছুর আহমেদ জানান- ভোলার স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে, যা দ্বীপটির বাসিন্দাদের জন্য জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় প্রতিবেদন দেখতে পাই, রোগী নিয়ে লঞ্চে করে ঢাকা কিংবা বরিশাল রওনা হলে মাঝপথে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছেন। এবং চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকীকরণের দাবিও বিভিন্ন সময়ে উত্থাপিত হলেও বিষয়টি উপেক্ষিত। তাই ভোলা সমিতির উদ্যোগে ৩০ বেডের একটি হাসপাতাল স্হাপন করার লক্ষ্য জেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করার পর অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ভোলার সন্তান হিসেবে সামাজিক দায়বদ্ধতা হতে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য দেশে-বিদেশে সকলের সহযোগিতা কামনা করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভোলায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ভোলা সমিতি

আপডেট সময় ০৩:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫