ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মঞ্চ থেকে নেমে পুরস্কারে লাথি, আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

পুরস্কারের মঞ্চ থেকে নেমে প্রাপ্ত পুরস্কার লাথি দেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনাটি ঘটেছে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি তিনি। পুরস্কারের মঞ্চেই তিনি ক্ষোভ প্রকাশ করে বসেন। পুরস্কার নিয়ে মঞ্চ নামার পর পুরস্কারে লাথি দিয়ে তিনি প্রতিবাদ করেন।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে রীতিমতো। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার প্রেক্ষিতে জরুরি সভা আয়োজন করে। সেই সভায় জাহিদ হাসান কাজলকে আজীবন বহিষ্কারে সিদ্ধান্ত এসেছে।

ফেডারেশনটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘তার এমন কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরাও। আমাদের প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করেছে জাহিদ হাসান। ফলে খেলাধূলায় শৃংখলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবন নিষিদ্ধ করেছি।’

জাহিদ হাসানের লাথি দিয়ে প্রতিবাদের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে তিনি এই আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মঞ্চ থেকে নেমে পুরস্কারে লাথি, আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

আপডেট সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২