ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ১

দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আন্দ্রে বোচারভ।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বৃহস্পতিবার তিনি জানান, হামলায় একটি ২৪ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বারান্দা ভেঙে পড়ে এবং পাশের বাড়িগুলোর জানালা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। গভর্নর বলেন, ‘৪৮ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তি হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে নিহত হয়েছেন। তিনি আরো জানান, ‘পড়ে যাওয়া ধ্বংসাবশেষের কারণে ক্রাসনোআর্মেইস্কি জেলার একটি শিল্প এলাকায় আগুন ধরে যায়, তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ভলগোগ্রাদ অঞ্চল রুশ-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে রাশিয়ার গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কারখানা রয়েছে। সম্প্রতি ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে। এই হামলার ফলে রাশিয়ায় জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসের শুরুতে ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগার, একটি তেল টার্মিনাল এবং রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি গোলাবারুদ ডিপোতে হামলা করেছে ইউক্রেন। অন্যদিকে, মস্কোও পাল্টা আক্রমণ জোরদার করেছে। তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও রেলপথে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ১

আপডেট সময় ০৩:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫