ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের দুর্নীতি বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ

যশোরে অর্ধকোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

যশোরে অর্ধকোটি টাকার সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করে। আটক পাচারকারীর নাম ওসমান গনি। তিনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম।

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন এবং নগদ দুই হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়ম

যশোরে অর্ধকোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

আপডেট সময় ০৮:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫