সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

আশা জাগিয়ে ফিরলেন লিটন

প্রথম সেশনে হতাশার পর দ্বিতীয় সেশনে লিটন দাসের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে তুলে নিয়েছিলেন ফিফটি। তাতে বাংলাদেশের লিডও আগাচ্ছিল লড়াই করার মতো সংগ্রহের পথে। কিন্তু চা বিরতির পরেই ঘটে অঘটন। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাজঘরে ফিরেছেন লিটনও।

মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৭৩ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন। তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ২১৯ রান। বাংলাদেশ দলের লিড এই মুহূর্তে ১৩২ রান। তাসকিন আহমেদের সঙ্গে ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম।

মিরপুরের স্লো উইকেটে শনিবার শুরু থেকেই হতাশায় ডুবিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও ছিল একই চিত্র। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান, ফিফটির পর এক রান যোগ করতেই ফেরেন সাজঘরে।

সপ্তম উইকেট জুটিতে নুরুল হাসান সোহানকে নিয়ে কিছুটা প্রতি আক্রমণের চেষ্টা করেন লিটন। তবে অক্ষরের বলে সোহান স্ট্যাম্পিং হলে ৪৬ রানে ভাঙে সেই জুটি।

চাপের মুখেও আজ নিজেকে বেশ প্রমাণ করেছেন লিটন। ফিফটি তুলে নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন এখনও। ভালো ব্যাটিং করেছিলেন সোহানও। ৩১ রানে থাকা অবস্থায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন এই উইকেটকিপার ব্যাটার। এর আগে কোনো রান না করেই এদিন মেহেদী হাসান মিরাজ ফিরেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

আশা জাগিয়ে ফিরলেন লিটন

আপডেট সময় ০৩:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২