ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত অন্তত ২০

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ২০ জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন। কেমেরোভো নগর প্রশাসনের কর্মকর্তারা রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলেন, শুক্রবার রাতে আগুন লাগে দোতলা সেই বৃদ্ধাশ্রমটিতে। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত হওয়া আগুন লাগার পর অত্যন্ত দ্রুত তা ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনটির একতলার কিছু অংশ বাঁচলেও দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির মূল হিটিং বয়লারে গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।

কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বৃদ্ধাশ্রমটি নির্মাণ ও পরিচালনা করে আসছিলেন ভবনটির মালিক। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন এবং কেমেরেভো শহরের অন্যান্য বৃদ্ধাশ্রমগুলোতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কিনা, তা পর্যবেক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।

কেমেরোভো শহরের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, রাশিয়াজুড়ে প্রচুরসংখ্যক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম আছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব আশ্রমের মালিকরা অগ্নিনিরাপত্তা সম্পর্কে বিপজ্জনক পর্যায়ের উদাসীন।

এর আগে কেমেরোভোতে সর্বশেষ বড় অগ্নিকাণ্ড হয়েছিল ২০১৮ সালে। শহরের একটি অবকাশযাপন কেন্দ্রে ঘটা সেই অগ্নিকাণ্ডে ৩৭ জন শিশুসহ নিহত হয়েছিলেন মোট ৬০ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত অন্তত ২০

আপডেট সময় ০১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২