ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহী জেলার মোহনপুর এলাকার বাসিন্দা মো. জনি, নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুর জেলার বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মামুনুর রহমান সরদার ও বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মো. সজিব খান।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আর্ট নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন

মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৪:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫