ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে নেয়।

এর আগে রাফাহ এলাকায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে। একইসঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল সিদ্ধান্ত বদলায়। ২০ অক্টোবর থেকে গাজায় ত্রাণসামগ্রী বহনকারী ট্রাক চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, তারা ৯ অক্টোবর স্বাক্ষরিত শার্ম আল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম মেনে চলা আবার শুরু করেছে। অন্যদিকে, ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ইসরায়েলি বিমান হামলায় রবিবার গাজার পূর্বাঞ্চল, খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিস্ফোরণ ঘটে। নুসেইরাতের আল-মাহকামা সড়কে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে।

হামাস এক বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে অনুরোধ করেছে যাতে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করা হয়। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বন্দি বিনিময় শর্ত ভঙ্গ করছে, ত্রাণে বাধা দিচ্ছে এবং কয়েকজন বন্দিকে হত্যা করে তাদের মরদেহ ফেরত দিয়েছে। সংগঠনটি জানায়, রোববার হামাসের সিনিয়র নেতা খালিল আল-হাইয়্যার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কায়রো পৌঁছেছে। সেখানে তারা মধ্যস্থতাকারী ও অন্যান্য ফিলিস্তিনি পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল

আপডেট সময় ০৮:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫