ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ

১১ বার জেলে গিয়েছি, সাড়ে ৩ বছর খেটেছি: ফখরুল

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজের জেল খাটার দৃষ্টান্ত সামনে এনে বলেন, ১১ বার জেলে গিয়েছি, সাড়ে তিন বছর জেল খেটেছি। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্যই সংগ্রাম করেছি। কেন এই জেল খাটা? একটা মাত্র কারণ। ২০২৪ সালে ৫ আগস্টে আমাদের ২ হাজার লোককে মেরে ফেলা হয়েছে, আমাদের ছাত্র, কৃষক শ্রমিক শিশু নারী কেউ বাদ যায়নি।

তিনি বলেন, ক্ষমতার এমন দম্ভ যে, সে গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকবে। আমরা সেটার জন্য প্রতিবাদ করে আন্দোলন করেছি, একেবারে শেষ দিন পর্যন্ত। বন্ধুগণ, ১৫ বছর আমরা একটি জিনিস চেয়েছি যে আমাদেরকে আমাদের ভোটের অধিকারটা দেওয়া হোক। আওয়ামী লীগ আমলের নির্বাচনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি নির্বাচন- ২০১৪ সালে প্রথম নির্বাচনে আমরা তো অংশগ্রহণ করিনি। বয়কট করেছিলাম। আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে নির্বাচিত করে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। ২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন করবেন বলে কথা দিয়েছিলেন। অথচ আগের রাতেই ভোট চুরি করে নিয়েছে। লোকে বলে ওইটা হলো নিশি রাতের ভোট।

সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাংবাদিকরা সেটির নাম দিয়েছিলেন ‘আমি আর তুমি ভোট’। তিনি বলেন, এইতো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোকরে পারছে জেলের মধ্যে ঢুকাইছে। ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী

১১ বার জেলে গিয়েছি, সাড়ে ৩ বছর খেটেছি: ফখরুল

আপডেট সময় ০৬:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫