ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

রাশিয়ার তেল কিনবে না ভারত, ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। ইউক্রেন যুদ্ধের অর্থায়নে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপকে ‘বড় অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার ট্রাম্প বলেন, ‘মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। এটা এক বিশাল অর্জন। রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাস। তাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে রয়েছে চীন, ভারত ও তুরস্ক।

ট্রাম্প প্রশাসন এখন জাপানকেও রুশ তেল-গ্যাস আমদানি বন্ধ করতে চাপ দিচ্ছে। বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, জাপানের অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোর সঙ্গে বৈঠকে তিনি এই ‘প্রত্যাশা’র কথা জানিয়েছেন।
তবে ট্রাম্প স্বীকার করেছেন, ভারত তাৎক্ষণিকভাবে তেল আমদানি বন্ধ করতে পারবে না। তার ভাষায়, ‘এটা কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব শিগগিরই প্রক্রিয়াটা শেষ হবে।

রুশ তেল ও অস্ত্র কেনার ‘শাস্তি’ হিসেবে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। আগস্টে কার্যকর হওয়া এই শুল্ককে ট্রাম্প বলেছেন ‘বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ’।

তবে দিল্লি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘দ্বৈত মানদণ্ড’ বলে সমালোচনা করেছে। কারণ পশ্চিমা দেশগুলোও এখনো রাশিয়ার সঙ্গে সীমিত বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

রুশ তেল নিয়ে দ্বন্দ্বে ট্রাম্প-মোদির সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্যে পড়লেও বুধবার ট্রাম্প মোদিকে ‘একজন মহান নেতা’ হিসেবে প্রশংসা করেছেন।
গত সপ্তাহে মোদি নিজেই জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই দেশ ‘বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

রাশিয়ার তেল কিনবে না ভারত, ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি

আপডেট সময় ০১:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫