ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে দীঘি থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বাগেরহাটেরে এক দিঘী থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দিঘীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রী সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। তিনি বাগেরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান বলেন, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফেরেননি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। সকালে পচা দিঘীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

বাগেরহাটে দীঘি থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫