ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পিকআপটি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (বিজিবি ৬০) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় সুলতানপুর ব্যাটালিয়নের (বিজিবি ৬০) একটি চৌকস দল। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে উন্নতমানের ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করা হয়, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যতেও চলবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে। জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় ০৮:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫