ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে ইমামদের সঙ্গে হারুন অর রশিদের মতবিনিময়

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশিদ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে কালুখালী সরকারি কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারুন অর রশিদ।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ খান, কালুখালী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মালেক, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা।

বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অনস্বীকার্য। তারা জাতির আত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রাসেল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, বিএনপি নেতা শিমুল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে ইমামদের সঙ্গে হারুন অর রশিদের মতবিনিময়

আপডেট সময় ০৮:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫