ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬জনকে কারাদণ্ড।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে অবৈধভাবে বালু তোলার ও পাচারের অভিযোগে ৬ জনকে টাস্কফোর্স সদস্যরা হাতেনাতে গ্রেপ্তার করেছেন। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় ৩০০ ঘনফুট বালু ও দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে দুই মাসের জেল দেয়ার নির্দেশ দেয়া হয়।

শনিবার, ১১ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার লাউড়েরগড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াছির আরাফাতের নেতৃত্বে টাস্কফোর্স এই অভিযানে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলার চরগাঁও ও কাশতাল এলাকার বাসিন্দা বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), একই এলাকার রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), মো. তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩), কুকুরকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল আহমেদ (২৮) এবং সেই গ্রামের মো. আলীম শাহর ছেলে হৃদয় শাহ (২৪)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, যাদুকাটা নদীর তীরের পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায় এবং ৬ জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের ২ মাসের কারাদণ্ড প্রদান করে। আজ রোববার সকালের দিকে সকলকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬জনকে কারাদণ্ড।

আপডেট সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫