১১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সময় রুয়াপ কার পার্কিং ভবনের দোতলায় রুয়াপ সোসাইটি (ব্লক-এ) এর কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে রুয়াপ সম্প্রীতি ও সংহতি পরিষদের নাসির-সিরাজ প্যানেলের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্যানেলের সভাপতি পদে মোঃ নাসিরুজ্জামান মিঞা, সিনিয়র সহ সভাপতি, এস এম শাহীন আনোয়ার , সহ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল আজাদ, দপ্তর সম্পাদক ড. মোঃ নুরে আলম সিদ্দিকী, অর্থ সম্পদক ড. এ এস এম আব্দুল রাজ্জাক, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, প্রবীণ, শিশু ও নারী কল্যাণ সম্পাদক শিরীন রুবী, পরিবেশ ও নিরাপত্তা সম্পাদক মোহাম্মাদ আবু সুফিয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, পিইঞ্জ, প্রচার, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মোঃ তৌফিক এলাহী মিয়া সহ সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি, লেখক, সাংবাদিক মোক্তার হোসেন। স্থানীয় ক্লাব ব্রাদার্স ইউনাইটেডের সভাপতি ফয়সাল ফাহাদের পবিত্র কোরআন তেলাওয়াতের পর পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।
এরপর “রুয়াপ সম্প্রীতি ও সংহতি পরিষদ” এর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক গ্রেড -১ কর্মকর্তা(সচিব) হাবিবুর রহমান হোছাইনী স্বাগত বক্তব্য দেন। অত:পর পরিষদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন প্যানেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ও কামিনী ডি ভবন পরিচালনা কমিটির সভাপতি এস এম শাহীন আনোয়ার।
পরে প্রার্থীদের একে একে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিগত দিনে রুয়াপে যে সকল ব্যক্তি মৃত্যুবরন করেছেন তাদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার শাহজাহান সিরাজ এবং সভাপতি প্রার্থী নাসিরুজ্জামান মিয়া বক্তব্য দেন।
তিনি বলেন তাঁর প্যানেল বিজয়ী হলে ফ্ল্যাট মালিকদের উপর কোন অযৌক্তিক করের বোঝা চাপিয়ে দেওয়া হবে না। তাঁর বক্তব্যের প্রাক্কালে মঞ্চে উপস্থিত পুলিশের ডিআইজি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার এবং করবী ভবনের ফ্ল্যাট মালিক আবু সুফিয়ানকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন এবং প্রজেক্টের নিরাপত্তায় তাঁর সহযোগিতা চান। আবু সুফিয়ান রুয়াপ প্রজেক্টের নিরাপত্তায় তাঁর সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে পূর্ণ আশ্বাস প্রদান করেন। তিনি “সম্প্রীতি ও সংহতি পরিষদ” এর পরিবেশ ও নিরাপত্তা সম্পাদক পদপ্রার্থী।
রুয়াপ সম্প্রীতি ও সংহতি পরিষদ নাসির-সিরাজ প্যানেল
নির্বাচনী ইশতেহার-২০২৫
আমাদের প্রতিশ্রুতি:
রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) সুন্দর পরিবেশ ও নিরাপদ বসবাস ব্যবস্থাপনার প্রত্যয়ে একটি কার্যকর, জবাবদিহিতামূলক, কল্যাণমূলক ও সম্পূর্ণ অরাজনৈতিক কমিটি গঠন ও পরিচালনা করা।
লক্ষ্য ও উদ্দেশ্য:
অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট (ব্লক-এ) আবাসিক এলাকায় বসবাসকারীদের শান্তিপূর্ণ অবস্থানের জন্য যথোপযুক্ত নীতিগত এবং কার্যক্রমভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা ও তা সফলভাবে বাস্তবায়ন করা। কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদ যে সকল উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তা হলো, রুয়াপে বসবাসকারীদের—
-শান্তিপূর্ণ অবস্থানের জন্য উপযুক্ত ও উন্নত মানবিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ;
– শান্তিপূর্ণ বসবাসের পরিবেশগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ;
– সামাজিক জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ;
– শান্তিপূর্ণ বসবাসের জন্য অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ;
– সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য সুষ্ঠু বিনোদনমূলক কর্মসূচি গ্রহণ;
– শিশু ও কিশোর-কিশোরীর মনোজগতের ইতিবাচক উন্নয়নের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ;
– নর-নারী এবং তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠীর জন্য অসাম্প্রদায়িক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ;
– প্রবীণদের উপযোগী সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ;
– পাঠাভ্যাস গড়ে তোলার জন্য শিশু ও গণ পাঠাগার গড়ে তোলার জন্য অন্যান্য উদ্যোগ গ্রহণ;
– স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ও মিতব্যয়ী শিক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ;
– আবাসিক এলাকার পরিবেশ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ;
নীতিগত এবং কার্যক্রমভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন কৌশল:-
– কমিটি গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে চার থেকে পাঁচজন বিএমসি সদস্য ও অন্যান্য
– সদস্য যুক্ত করে উনিশটি কার্যবাস্তবায়ন কমিটি গঠন করা;
– অনুমোদিত গঠনতন্ত্রে প্রস্তাবিত সকল নীতিমালা প্রণয়ন করে বার্ষিক সাধারণ সভার অনুমোদন পূর্বক তা অনুসরন করা;
– গঠনতন্ত্র অনুসরনে অর্থ সংগ্রহ করে পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারনের মাধ্যমে বাজেট প্রণয়ন করে কার্যবাস্তবায়ন কমিটির মাধমে তা বাস্তবায়ন করা;
যে উনিশটি কার্যবাস্তবায়ন কমিটির মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা হলোঃ-
(১) প্রশাসন ও ক্রয় (২) অর্থ ও হিসাব
(৩) দপ্তর ও সংগঠন (৪) বিদ্যুৎ, পানি সরবরাহ ও এসটিপি (৫) যানবাহন, সড়ক চলাচল ও সড়ক বাতি
(৬) উন্মুক্ত গাড়ি পার্কিং, সুইমিংপুল, কমার্শিয়াল কমপ্লেক্স ও কনভেনশন সেন্টার (৭) নিরাপত্তা
(৮) আন্তসম্পর্ক উন্নয়ন ও বিরোধ নিষ্পত্তি (৯) জাতীয় দিবস উদযাপন, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম
(১০) ক্রীড়া ও শরীরচর্চা (১১) তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগ (১২) পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও রুয়াপ বহিরাঙ্গন (১৩) স্বাস্থ্য সুরক্ষা (১৪) সামাজিক সংগঠন, সম্প্রীতি ও ধর্মীয় উপাসনালয় (১৫) শিক্ষা-উন্নয়ন ও পাঠাগার (১৬) প্রবীণ, নারী ও শিশুকল্যাণ (১৭) পরিকল্পনা ও উন্নয়ন (১৮) মশক নিধন ও দৈবদুর্বিপাক (১৯) মানবসম্পদ
উক্ত অনুষ্ঠানে এক হাজার দুইশত লোকের আয়োজন সম্পূর্ণ হওয়ার পরও কিছু অতিথিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর সংক্ষিপ্ত আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























