চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বদরগাজি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বালু উত্তোলনের সাথে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ (অদ্য) ভোর ৫টা থেকে চুনারুঘাটের বদরগাজি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বদরগাজি এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল। এমন সংবাদের ভিত্তিতে ইউএনও শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,
১। নুর উদ্দিন (৩৩), পিতা-তৈয়ব আলী, সাং-উলুকান্দি, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট
২। জাকারিয়া (২৬), পিতা-শাহজাহান মিয়া, সাং-নিশাপট, শায়েস্তাগঞ্জ
৩। শাহজাহান মিয়া (৩২), পিতা- মতলিব মিয়া, সাং-আব্দুল্লাপুর, পাইকপাড়া ইউপি, চুনারুঘাট ৪। শাহীন মিয়া (২১), পিতা-শহিদ মিয়া, সাং-কাঠালবাড়ি, ৪ নং শানখলা, চুনারুঘাট ৫। ওয়াহিদ মিয়া (২৩), পিতা-আবদুল জলিল, সাং-পূর্ব পঞ্চাশ, শানখলা ইউপি, চুনারুঘাট
৬। আব্দুল করিম জুনেদ (১৯), পিতা-আব্দুল হাই, সাং-মহিমাউড়া, শানখলা, চুনারুঘাট ৭। মো: ইউসুফ (২৩), পিতা-মো: আইদর আলী, সাং-কাঠালবাড়ি, ৪ নং পাইকপাড়া, চুনারুঘাট ৮। মো: এনামুল হক (১৯), পিতা-বাবুল মিয়া, সাং-হলহলিয়া, ৪ নং পাইকপাড়া, চুনারুঘাট ৯। মো: জামাল মিয়া (২১), পিতা-আব্দুল মন্নান, সাং-ডেউয়াতলী, শানখলা ইউপি, চুনারুঘাট ১০। রিপন মিয়া (২৪), পিতা-মতিন মিয়া, সাং-ফান্দ্রাইল, শানখলা, চুনারুঘাট ১১। মো: নয়ন মিয়া (২২), পিতা-মো: মহিদুল আলী, সাং-বরমপুর, ৭ নং উবাহাটা, চুনারুঘাট
১২। মো: আতর আলী (৪২), পিতা-আনজব আলী, সাং-দেউন্দি, চুনারুঘাট ১৩। মো: নুরুল ইসলাম (৪৩), পিতা-মো: আনজব আলী, সাং-দেউন্দি, ৫ নং শানখলা, চুনারুঘাট ১৪। মো: সারাজ মিয়া (৩০), পিতা-ওয়াহিদ মিয়া, সাং-কাঠালবাড়ি, বদরগাজি, চুনারুঘাট।
ইউএনও শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৪ জনের ১ মাসের কারাদণ্ড
-
মোঃ মাসুদ আলমে,চুনারুঘাট (হবিগঞ্জ),প্রতিনিধি: - আপডেট সময় ০৩:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- ৬৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























