ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ

বিএপির নীতিনির্ধারক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য প্রার্থী হিসেবে নাটোর-৪ আসনে যাকে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠাবে আমরা সবাই সকল কোন্দল ভুলে ধানের শীষের প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করবো। নাটোরের বড়াইগ্রামে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নাটোর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ।
এসময় তিনি আরো বলেন, ২০১৮ সালে আমাকে মনোনয়ন দিয়েছিলেন বিএনপি। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ভোট জালিয়াতির কারনে এমপি হিসেবে আপনাদের মাঝে আসতে পারিনি। তবে ২০১৮ সালের ধারাবাহিকতা অব্যাহত থাকলে এবং বিগত সময়ের নির্যাতিত ও বিএনপির সকল কার্যক্রমে অংশগ্রহনের দিক বিবেচনায় আনলে আবারো বিএনপির আমাকেই মনোনয়ন দিবে বলে আমি মনে করি।

শনিবার বিকেলে উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর খলিফা শাহিনের সঞ্চালনায় তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রেজাউল করিম বাবুল, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকিদুল রওশনগীর, গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা, গোপালপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মূসা, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের রাস্ট্রবিজ্ঞান শাখার সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ

আপডেট সময় ০২:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫