ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে স্ত্রী সুফিয়া খাতুন (৪২) নিহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্য মহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের বিয়ের কেনাকাটা সেরে বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী অটোভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সুফিয়া খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কে ছিটকে পড়ে সুফিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

আপডেট সময় ০১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫