ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াত-দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানি বলেন,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতের লক্ষ্য। এই সংগঠন মানুষের মধ্যে আদর্শিক পরিবর্তন এনে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে মা-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক ও জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমির ও স্মার্ট টিমের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদর্শিক সমাজ গঠনে কাজ করছে জামায়াত-দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি

আপডেট সময় ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫