ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার তজুমউদ্দিনের গোডাউন থেকে রাতের আঁধারে চাল সরানোর অভিযোগ

ভোলার তজুমদ্দিনের খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে চাল সরানোর সময় জনতার হাতে ধরা পড়েছে কালাচান নামে এক শ্রমিক। প্রত্যক্ষদর্শী মোঃ রুবেল ফকির জানান, বুধবার রাত ৮ টার দিকে ২নং গোডাউন এর তালা খুলে শ্রমিক কালাচান চালের বস্তা বের করেন। এসময় আমরা তাকে হাতেনাতে ধরি। পরে লোকজন এসে জড়ো হন। এ ঘটনা শুনে ওসিএলএসডি সরে যান।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, প্রায় সময়ই গোডাউন কর্তৃপক্ষ সুযোগ মতো চাল সরিয়ে নিয়ে যান।

শ্রমিক কালাচান বলেন, স্যারের কাছ থেকে চাবি নিয়ে খাবার জন্য ১ বস্তা চাল বের করার সময় তারা এসে বাঁধা দিলে লোকজন জড়ো হয়। পরে চাল গোডাউনে ঢুকিয়ে রাখি। খাদ্য গুদামের সহকারী মোঃ সোহেলের কাছে চাল বের করার বিষয়ে জানতে চাইলে বলেন, তখন আমি অফিসে ছিলাম না। এ বিষয়ে জানতে ওসিএলএসডি মোঃ লিয়াকত হোসেন এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলার তজুমউদ্দিনের গোডাউন থেকে রাতের আঁধারে চাল সরানোর অভিযোগ

আপডেট সময় ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫