ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারী নৌবন্দরের অরক্ষিত হাউজে প্রাণ গেল শিশুর

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরের অরক্ষিত পানির হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে চিলমারী নৌবন্দরে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রুকনুজ্জামান স্বপন।

নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে উন্মুক্ত অবস্থায় হাউজটি ছিল, যার ভেতরে পানি জমে ছিল। সকালে খেলতে গিয়ে শামীম অসাবধানতাবশত সেই হাউজে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিলমারী নৌবন্দরের পোর্ট অফিসার পুতুল চন্দ্রকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। চিলমারী নৌবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, শিশুটির মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী নৌবন্দরের অরক্ষিত হাউজে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫