কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আমতলী গ্রাম এর মরহুম ডা: সাইদুর রহমান মেম্বারের নাতি মো,মিজানুর রহমানের ছেলে, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী মো,তানভীর হোসেন ১৭ বাইক- সিএনজি সংঘর্ষে এক্সিডেন্টেকরে মারা যায়।৯ অক্টোবর সকাল ১০ ঘটিকায় (মনোহরগঞ্জ – লাকসাম) সড়কে মোহাম্মদপুর বাইক- সিএনজি মুখা মুখি সংঘর্ষে দুর্ঘটনায় তানভীর হোসেন ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এ বিষয়ে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি)বিপুল চন্দ্র দে বলেন-আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে বাইক -সিএনজি সংঘর্ষে মৃত্যু এক
-
আবদুর রহিম মনোহরগঞ্জ কুমিল্লা - আপডেট সময় ০৩:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- ৬৬৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























