ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বেড়াহাসন গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের গুলজার হোসেনের গোয়ালঘরে গরু রেখে তালা দিয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।

যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এদিকে গুলজার হোসেন ঢাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী বাড়িতে গরু প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। চোরেরা তাদের এ স্বপ্নকে চুরমার করে দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

আপডেট সময় ০৭:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫