ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের হাফেজ হওয়ায় ছাত্রকে বাইসাইকেল উপহার দিল মাদরাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরের রায়পুরে ১৭ মাসেই কোরআনের হাফেজ হলেন রাদিফ আল হাসান নামে ৮ বছর বয়সী এক শিশু। এই অর্জনে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

রাদিফ আল হাসান আল-আবরার তাহফিজুল কোরআন মাদরাসা থেকে কোরআনে হাফেজ হয়েছেন। অনাবাসিক ছাত্র হয়েও তার সাফল্য দেখে খুশি শিক্ষকেরা।

হাফেজ রাদিফ রায়পুরের চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। তারা পরিবার নিয়ে রায়পুরে গাজী কমপ্লেক্সে ভাড়া থাকেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সাধারণত হিফজ বিভাগ সব মাদরাসায় আবাসিক হয়। কিন্তু অনাবাসিক আল-আবরার তাহফিজুল কুরআন মাদরাসায় ১৭ মাসে কোরআনে হাফেজ হয়ে রাদিফ চমক সৃষ্টি করেছে। এটি প্রতিষ্ঠানের জন্যও বড় অর্জন। সোমবার মাদরাসায় আনুষ্ঠানিকভাবে হাফেজ রাদিফ আল হাসানকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

রাদিফের বাবা হারুনুর রশিদ বলেন, রাদিফ বাসা থেকে আসা যাওয়া করে পড়ালেখা করেছে। কোরআন পাঠে সে সবসময় মনোযোগী ছিল। আল্লাহর রহমতে সে এখন কোরআনে হাফেজ হয়েছে। এর পেছনে শিক্ষকদের অবদান রয়েছে।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, আমাদের মাদরাসা থেকে কোরআনে হাফেজ হলে বাইসাইকেল উপহার দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় রাদিফকে দেওয়া হয়েছে। সে মেধাবী শিক্ষার্থী। তার অর্জন পরিকল্পিত পাঠদান ও অভিাভাকদের সহযোগিতার সম্মিলিত ফল।

প্রসঙ্গত, দুই বছর আগে রায়পুর বাসটার্মিনাল এলাকার কর্মসংস্থান ব্যাংক ভবনের শামছুর নেছা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার তাহফিজুল কুরআন মাদরাসার যাত্রা শুরু হয়। নাজেরা ও হিফজ বিভাগে ২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরআনের হাফেজ হওয়ায় ছাত্রকে বাইসাইকেল উপহার দিল মাদরাসা কর্তৃপক্ষ

আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫