সংবাদ শিরোনাম ::
অর্থ আত্মসাতের মেশিন বাংলা টিভির এমডি সামাদুল হক শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

গোল করে বিশ্বকাপ জেতাবেন আর্জেন্টিনাকে, আগেই বলেছিলেন ডি মারিয়া

ফাইনালে তিনি খেলেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে, অথচ গোল পাননি, এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। আর্জেন্টিনার হয়ে এর আগে তিন ফাইনালে গোল করার কীর্তি ছিল আনহেল ডি মারিয়ার। ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগেও তিনি জানতেন, গোল পাবেন, দলকেও জেতাবেন! সম্প্রতি তার স্ত্রী হোর্হেলিনা কারদাসসো জানিয়েছেন এই কথা।

গ্রুপ পর্বে পাওয়া চোট নকআউট পর্বে খুব একটা খেলতে দেয়নি তাকে। ফাইনালের আগেও সন্দেহ ছিল, কোচ লিওনেল স্ক্যালোনি তার ওপর ভরসা রাখবেন কি না। তবে আর্জেন্টিনা কোচ শেষমেশ ভরসাটা রাখলেন তার ওপর, গোল করে তিনি দেন তার প্রতিদান।

এর আগে শেষ দেড় বছরে দুটো ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন গোল। এরপর ২০২২ এর জুনে ইতালির বিপক্ষে ফিনালিসিমাতেও গোল করেছিলেন তিনি। সেই দুই ফাইনালের আগে যেমন লাগছিল, ডি মারিয়া জানালেন, এই বিশ্বকাপ ফাইনালের আগেও এমনটাই অনুভূতি ছিল তার।

তিনি তার স্ত্রীকে ওয়াটস্যাপ মেসেজে লিখেন, ‘জানি না তোমাকে কী লিখব! তোমার কথা আমার শরীরে অন্য রকম অনুভূতি তৈরি করছে। তোমাকে কিছু বলতে হবে না। শুধু কাল মাঠে গিয়ে উপভোগ করবে। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতেই যাচ্ছি। আমরা যে ২৬ জন এখানে রয়েছি, সকলে একটা পরিবার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ আত্মসাতের মেশিন বাংলা টিভির এমডি সামাদুল হক শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত

গোল করে বিশ্বকাপ জেতাবেন আর্জেন্টিনাকে, আগেই বলেছিলেন ডি মারিয়া

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২