ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জরুরি সংস্কারের দাবি স্থানীয়দের, চন্দ্রগঞ্জ-ওদারহাট মেইন সড়ক চলাচলে অনুপযোগী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ হতে ওদারহাট পর্যন্ত মেইন সড়ক (আই.ডি নং- ৪৭৫০৭৪১৮৪) সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফলে সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

বিশেষ করে ভবভদ্রী থেকে বালুচরা পর্যন্ত অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সসহ স্থানীয় পরিবহন যাতায়াত করে থাকে। কিন্তু বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে জনসাধারণকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্যার ক্ষতির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে বাড়ছে ঝুঁকি ও কষ্ট।

সম্প্রতি ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ কামরুল হাসান (কমল) উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা—দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসন করবে উপজেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জরুরি সংস্কারের দাবি স্থানীয়দের, চন্দ্রগঞ্জ-ওদারহাট মেইন সড়ক চলাচলে অনুপযোগী

আপডেট সময় ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫