ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুর সদর ভূমি অফিসে লাইব্রেরি ও ওয়েটিং রুম উদ্বোধন

লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের অপেক্ষার সময় কিছুটা প্রশান্তি দিতে স্থাপন করা হয়েছে লাইব্রেরি ও ওয়েটিং রুম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রায়ই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন অফিসীয় কাজে ব্যস্ত থাকায় অনেক সময় তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হয় না। ফলে সেবাপ্রার্থীরা অফিস প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়তেন।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থাপন করা হয়েছে ওয়েটিং রুম ও লাইব্রেরি। এখানে সেবাপ্রার্থীরা অপেক্ষার সময় বই-পত্রিকা পড়ে এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সময় কাটাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি বা কষ্ট ছাড়াই সেবা পায়, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাপ্রার্থীদের জন্য এটি একটি মানবিক পদক্ষেপ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

লক্ষ্মীপুর সদর ভূমি অফিসে লাইব্রেরি ও ওয়েটিং রুম উদ্বোধন

আপডেট সময় ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫