ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী ঢাকা পোস্টকে জানান, বাজার মূল্যে জমি রেজিস্ট্রি না করার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অসাধু ব্যক্তিরা উচ্চমূল্যের জমি কম মূল্যে দলিল করে সুবিধা নিচ্ছে।

পৌরসভার জমির দলিল করার সময় আয়কর প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি দলিলে আয়কর প্রত্যয়নপত্র পাওয়া যায়নি। এ ছাড়া বায়না নামা রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার মো. নাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রানীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

তিনি আরও বলেন, দলটি অফিসে আসা সেবাপ্রার্থী, অফিস স্টাফসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রত্যেকটি কাজ গুরুত্বসহকারে করে থাকি। আর দুদক যে অনিয়মের কথা বলেছে তা খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ঠাকুরগাঁও সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক

আপডেট সময় ০৭:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫