ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লালমোহনে গৃহবধূকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেফতার

  • রিয়াজ ফরাজি (ভোলা)
  • আপডেট সময় ০৭:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে গৃহবধূ আমিকজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফ (৩০) কে সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে ভাদড়া মোড় এলাকা থেকে আটক করে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙ্গুটিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। তোফাজ্জল ইসলামের বাড়িতে ঢুকে তোফাজ্জল ও তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর তোফাজ্জলের দ্বিতীয় স্ত্রী আমিকজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, যা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডাকাত দল ঘটনাস্থল থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৬) লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলাটি দায়ের করেন।

র‍্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

লালমোহনে গৃহবধূকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরায় গ্রেফতার

আপডেট সময় ০৭:২৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫