ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লঞ্চে শ্বাসকষ্টে ভোগা গর্ভবতীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

চাঁদপুরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২২ সেপ্টেম্বর সোমবার ভোলা থেকে ‌‘মিতালী-৭’ লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন ওই গর্ভবতী নারী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয় এবং তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে।

পরে দ্রুত তার স্বজনরা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোট নিয়ে লঞ্চটির কাছে যায়। মেডিকেল টিম ওই নারীকে অক্সিজেন সরবরাহ করে এবং তাকে নিরাপদে ঢাকার সদরঘাটে পৌঁছে দেয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখবে। এদিকে, কোস্টগার্ডের এই জরুরি সহায়তার জন্য ওই নারীর স্বজনরা তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

লঞ্চে শ্বাসকষ্টে ভোগা গর্ভবতীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

আপডেট সময় ০৬:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫