ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

‎পিরোজপুরের মঠবাড়িয়ায় আরিফুল ইসলাম নামে একজনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎দন্ডপ্রাপ্তরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, একই উপজেলার বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা ও ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ঘটনার তিন দিন পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরদিনই ১৮ এপ্রিল সকালে স্থানীয় বাসিন্দারা বড়শৌলা খালে আরিফুলের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দিলে তারা মরদেহ শনাক্ত করেন। মরদেহের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা. ফরিদা বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে ১২ জনকে আসামি করলেও ঘটনার পরের বছর ২০১৯ সালের ১৮ এপ্রিল মঠবাড়িয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এস আই) মো. জাকির হোসেন সাজাপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন।

‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় এক আসামি উপস্থিত থাকলেও বাকি দুজন পলাতক ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫