ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দুর্গাপূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়া মনিটর করছে র‌্যাব: মহাপরিচালক

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি। এ নিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর করুণাময়ী কালীবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করবো। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশে ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে সতর্ক থাকলে পূজায় কোনো বিশৃঙ্খলা হবে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দল, মত, বর্ণ নির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে ৮-১০টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহিদুর রহমান বলেন, দেশে ৩১ হাজার ৫৪৬টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা হবে। তাই নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার তৈরি করতে হবে। উভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকলে কোনো বিশৃঙ্খলা হবে না। এ ছাড়া, বুধবার থেকে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন-মানসিকতার লোক আছে, যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমরা সতর্ক থাকলে পূজামণ্ডপে পাহারা দেওয়া, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রাখলে সুন্দরভাবে পূজা অনুষ্ঠান করতে পারবো। দেশের সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে। এ ছাড়া দেশের অল্পকিছু ঝুঁকিপূর্ণ মণ্ডপে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সময়, র‌্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

দুর্গাপূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়া মনিটর করছে র‌্যাব: মহাপরিচালক

আপডেট সময় ০৫:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫