ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীতে ৪৩৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, ব্যস্ত প্রতিমা শিল্পীরা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর অল্প কিছুদিন পরেই শুরু হবে এ পূজা। পূজাকে ঘিরে রাজবাড়ীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে।

রাজবাড়ী শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। শুরু হয়ে গেছে রং ও সাজসজ্জার কাজ। দেবীকে সাজিয়ে তুলছে এক নতুন রূপে। প্রতিটি পূজামণ্ডপে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, প্যাঁচা, হাঁস, সর্পসহ অন্যান্য প্রতিমা রঙের কাজ চলছে। রাত জেগে কাজ করছেন কারিগররা। মন্দিরে মন্দিরে চলছে ডেকোরেশনের কাজ।

শহরের বিনোদপুর শ্রী শ্রী সার্বজনীন শীতলা মন্দির (বারইপাড়া) গিয়ে দেখা যায় প্রতিমা শিল্পী বিনোদ পাল রংয়ের কাজ করছে। তিনি বলেন, এ বছর রাজবাড়ীতেই ৬টি মন্দিরে কাজ পেয়েছি। এর মধ্যে ৩টি মন্দিরের রংয়ের কাজ শেষ করে এই মন্দিরেরটা করছি। বাকি ২টি মন্দিরের রংয়ের কাজ পূজার আগেই শেষ হয়ে যাবে। তবে সব কিছুর যে দাম সেই হিসাবে আমরা মজুরি পাচ্ছি না।

জানা গেছে, রাজবাড়ী জেলাতে এ বছর ৪৩৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজবাড়ী সদরে (পৌরসভা সহ) ১০৯ টি , গোয়ালন্দ উপজেলাতে (পৌরসভা সহ) ২৫ টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, কালুখালী উপজেলায় ৫৭টি, পাংশা উপজেলায় (পৌরসভা সহ) ৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

রাজবাড়ী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ (বানী) বলেন, এবছর আমাদের গুরুত্ব সহকারে সজাগ থাকতে হবে। এছাড়া প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা লাগাতেই হবে। আমরা রাজবাড়ী পূজা উদযাপন ফ্রন্টের সদস্যরা নিয়মিত মন্দির পরিদর্শন করছি।

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস বলেন, পূজার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। চলতি বছরের ৪৩৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় থাকবে ও মন্ডপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করবে। আশা করছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পূজা শেষ করতে পারব আমরা।

নিরাপত্তা বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। রাতে ও দিনে আমাদের টহল পুলিশ নিয়মিত ভিজিট করছে।পূজা নিয়ে যাতে গুজব না ছড়াই সেটা নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। উৎসব শুরু হলে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য আনসার, গ্রাম পুলিশ, পুলিশ মোতায়ন থাকবে।এছাড়া র‍্যাব, সেনা বাহিনীসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়েও কঠোর নজরদারি থাকবে। আমি বিভিন্ন মন্দির নিয়মিত পরিদর্শন করছি। আমরা মন্দির কমিটির সঙ্গে কথা বলেছি। আমরা আইনশৃঙ্খলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্গাপূজায় যাতে সবার অংশগ্রহণ থাকে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য যা প্রয়োজন সেটা প্রশাসন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাজবাড়ীতে ৪৩৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, ব্যস্ত প্রতিমা শিল্পীরা

আপডেট সময় ০৩:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫