ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সচিব এহছানুল

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক জানিয়েছেন, খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চার লেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সিনিয়র সচিব মো. এহছানুল হক জানান, গত ৫ আগস্টের পর থেকে এখানে কর্মরত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিজ দেশে ফিরে গেছেন। তারা নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন। জেলা প্রশাসক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এখানে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই।

তিনি আরও বলেন, তারা দ্রুত ফিরে আসছেন এবং কাজে যোগ দেবেন। প্রকল্পের ব্যবস্থাপক জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এই অংশের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন, বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সচিব এহছানুল

আপডেট সময় ১২:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫