ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিজিবির কাছে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপি বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পৃথক সময়ে ভারতে অবস্থান শেষে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সুন্দর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয় বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ।

পরে মহেশপুর ৫৮ বিজিবির অধীন পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপির সঙ্গে পৃথক পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়। এ ছাড়া, প্রাপ্ত বয়স্ক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় হস্তান্তর করে বিজিবি। আটক ছয় বাংলাদেশি হস্তান্তরের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক একজনের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বিজিবির কাছে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময় ০৯:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫